Wednesday, December 29, 2021
স্নায়বিক ব্যাতার কারণ ও প্রতিকার
Tuesday, December 28, 2021
বিয়ে সম্পর্কে
Wednesday, December 22, 2021
বর্তমান ভবিষ্যৎ চাহিদা
Tuesday, December 14, 2021
জীবনের খাতা
জীবনের ১৫ টা কঠিন সত্য:
- বেশিরভাগ বন্ধুত্বই চিরকাল স্থায়ী হয় না। সেরা বন্ধু (বেস্ট ফ্রেন্ড) একসময় শুধু বন্ধু হয়ে যায়, বন্ধু একসময় পরিচিত মানুষে পরিণত হয় এবং পরিচিতরা অপরিচিত হয়ে যায়।
- সৌন্দর্য এবং সুদর্শনদের কদর বেশি। লোকেরা মুখে যাই বলুক না কেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৌন্দর্যের কদর অনেক বেশি।
- পুরো পৃথিবীটাই নিষ্ঠুর, প্রত্যেকেই কেবল নিজের ভালো খুঁজছে । তাই কখনও কারও উপর অন্ধ বিশ্বাস করবেন না।
- দূর থেকে অন্যদিকের ঘাস সবসময় সবুজ দেখায়। সবসময় অল্পেই সন্তুষ্ট এবং খুশি থাকতে শিখুন, যদিও অনেক কিছুই অর্জনের আকাঙ্ক্ষা থাকে।
- কেউই বিনামূল্যে একবেলা খাওয়াবে না আপনাকে । বেশিরভাগ মানুষের খটকা দয়া ও অনুগ্রহের পিছনে নিশ্চয়ই কোনও উদ্দেশ্য থাকে ।
- আপনি সফল হলে আর বন্ধুর অভাব থাকবে না। কিন্তু যদি ব্যর্থতার মুখোমুখি হন তবে সেই বন্ধুরা আপনাকে ছোট করার আগে দু'বার ভাবেনা।
- মানুষের সমালোচনা করা একটা স্বভাব। আপনি যা-ই করুন না কেন, সবাই আপনাকে বিচার করেই যাবে।
- কথা মুখের বাইরে বেরোলেই আর ফেরত আনা যায়না । তাই কিছু বলার আগে দু'বার ভাবুন।
- অর্থের অভাব থাকবেই। যারা ইতিমধ্যেই ধনী তারাই কেবল বলে যে অর্থের কোনও গুরুত্ব নেই।
- শুধু শুধু পরিশ্রম সাফল্যে আনে না। কঠোর পরিশ্রমের ক্ষেত্রে, তারাই সত্যিকার অর্থে সফল হয় যাদের পরিশ্রম ছাড়াও শক্তপোক্ত ক্ষমতা ও গোপন হাত রয়েছে।
- বয়স বাড়ার সাথে সাথে মুখের হাসিগুলো লোক দেখানো হয়ে যায়, আর আবেগ শুকিয়ে যায়। একমাত্র শিশুদের কাছেই সবচেয়ে খাঁটি হাসি এবং আবেগ রয়েছে।
- সময় হলো সবচেয়ে ভয়ংকর শক্তি। সময় সব কিছু নিরাময় করে, সবাইকে বদলে দেয়।
- অতিরিক্ত প্রত্যাশা হতাশার কারণ , তা অন্যের কাছ থেকেই হোক কিংবা নিজের কাছ থেকেই হোক।
- অনুশোচনা তিক্ত হতে পারে। খারাপ পছন্দের কারণে অনুশোচনা, ব্যর্থ সম্পর্কের কারণে আফসোস, দুটোই খুব খারাপ।
- জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না। সুতরাং প্রতিটি অভিজ্ঞতাকেই উপভোগ করা উচিত।
1। সবসময় খুশি থাকার চেষ্টা করা
2। সবসময় নিজেকে নিয়ে আশাবাদী থাকা
3। ব্যায়াম করা
4। সবার সাথে ভালো আচরণ করা
5। যেসব কাজ করতে পছন্দ করেন যেমনঃ গান গাওয়া, বই পড়া ইত্যাদি।
6।সবকিছু সিরিয়াসলি নিবেন না
7।অন্যর সাথে নিজের তুলনা করবেন না
8। প্রকৃতিকে ভালোবাসুন
9। পরিমিত খাবার ও পরিমিত ঘুম
10। চিন্তামুক্ত থাকুন
11। কৃতজ্ঞতা প্রকাশ করুন
12।মানুষকে সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করুন
13। নিজের ওপর আস্থা রাখুন।
14। নিজেকে ভালোবাসুন ও সময় দিন
15। প্রাণ খুলে হাসুন।
জীবনের বাণী
জীবনের ১৫ টা কঠিন সত্য:
- বেশিরভাগ বন্ধুত্বই চিরকাল স্থায়ী হয় না। সেরা বন্ধু (বেস্ট ফ্রেন্ড) একসময় শুধু বন্ধু হয়ে যায়, বন্ধু একসময় পরিচিত মানুষে পরিণত হয় এবং পরিচিতরা অপরিচিত হয়ে যায়।
- সৌন্দর্য এবং সুদর্শনদের কদর বেশি। লোকেরা মুখে যাই বলুক না কেন, জীবনের প্রতিটি ক্ষেত্রেই সৌন্দর্যের কদর অনেক বেশি।
- পুরো পৃথিবীটাই নিষ্ঠুর, প্রত্যেকেই কেবল নিজের ভালো খুঁজছে । তাই কখনও কারও উপর অন্ধ বিশ্বাস করবেন না।
- দূর থেকে অন্যদিকের ঘাস সবসময় সবুজ দেখায়। সবসময় অল্পেই সন্তুষ্ট এবং খুশি থাকতে শিখুন, যদিও অনেক কিছুই অর্জনের আকাঙ্ক্ষা থাকে।
- কেউই বিনামূল্যে একবেলা খাওয়াবে না আপনাকে । বেশিরভাগ মানুষের খটকা দয়া ও অনুগ্রহের পিছনে নিশ্চয়ই কোনও উদ্দেশ্য থাকে ।
- আপনি সফল হলে আর বন্ধুর অভাব থাকবে না। কিন্তু যদি ব্যর্থতার মুখোমুখি হন তবে সেই বন্ধুরা আপনাকে ছোট করার আগে দু'বার ভাবেনা।
- মানুষের সমালোচনা করা একটা স্বভাব। আপনি যা-ই করুন না কেন, সবাই আপনাকে বিচার করেই যাবে।
- কথা মুখের বাইরে বেরোলেই আর ফেরত আনা যায়না । তাই কিছু বলার আগে দু'বার ভাবুন।
- অর্থের অভাব থাকবেই। যারা ইতিমধ্যেই ধনী তারাই কেবল বলে যে অর্থের কোনও গুরুত্ব নেই।
- শুধু শুধু পরিশ্রম সাফল্যে আনে না। কঠোর পরিশ্রমের ক্ষেত্রে, তারাই সত্যিকার অর্থে সফল হয় যাদের পরিশ্রম ছাড়াও শক্তপোক্ত ক্ষমতা ও গোপন হাত রয়েছে।
- বয়স বাড়ার সাথে সাথে মুখের হাসিগুলো লোক দেখানো হয়ে যায়, আর আবেগ শুকিয়ে যায়। একমাত্র শিশুদের কাছেই সবচেয়ে খাঁটি হাসি এবং আবেগ রয়েছে।
- সময় হলো সবচেয়ে ভয়ংকর শক্তি। সময় সব কিছু নিরাময় করে, সবাইকে বদলে দেয়।
- অতিরিক্ত প্রত্যাশা হতাশার কারণ , তা অন্যের কাছ থেকেই হোক কিংবা নিজের কাছ থেকেই হোক।
- অনুশোচনা তিক্ত হতে পারে। খারাপ পছন্দের কারণে অনুশোচনা, ব্যর্থ সম্পর্কের কারণে আফসোস, দুটোই খুব খারাপ।
- জীবনে কোনো কিছুই স্থায়ী হয় না। সুতরাং প্রতিটি অভিজ্ঞতাকেই উপভোগ করা উচিত।
life destination
. ছোটবেলায় রূপকথার গল্প শুনতাম, গল্পের শেষে লেখা থাকতো, "তারপর তারা একসাথে চিরসুখী হয়ে থাকতে লাগলো(or then they lived happily ever after.)।" এটা হলো গিয়ে ছোটবেলায় শেখা সবথেকে বড়ো ভাঁওতা। কারণ আপনার জীবনে হঠাৎ কোনো মুহূর্ত আসবেনা, যে সেই মুহূর্তের পর থেকে আপনি চিরসুখী হয়ে যাবেন।
২. "একদিন সব ঠিক হয়ে যাবে"। এই কথাটাও ভুল। সবকিছু একসাথে কোনোদিনই ঠিক হবে না। তবে হ্যাঁ, যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সমস্যার সমাধান হবে, অবস্থার পরিবর্তন হবে। কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে না। যখন আজকের সমস্যা গুলো থাকবে না, তখন কিছু নতুন সমস্যা তৈরী হবে।
৩. "এখন যে সমস্যার মধ্যে যাচ্ছেন, সেটাই আপনার জীবনের সব থেকে বড় সমস্যা"। কথাটা আংশিক সত্য। যখন আপনি সমস্যাতে পড়েছেন, হতে পারে ততদিন অবধি সেটা আপনার জীবনের সবথেকে বড়ো সমস্যা। কিন্তু বিশ্বাস করুন, জীবন আপনার সামনে আরো অনেক বড়ো বড়ো সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছে।
৪. লোকে যতোই বলুক, টাকাই সবকিছু নয়- তারমানে এই নয় যে টাকার সাথে শান্তির, সুখের কোনো সম্পর্ক নেই। বাঁচতে গেলে, সুখে-শান্তিতে থাকতে গেলে টাকার দরকার। বড়লোক হওয়ার আগে দার্শনিক হওয়া ভালো না। টাকা আয় করুন। জমিয়ে রাখুন।
৫. সংসার শুধুমাত্র ভালোবাসা দিয়ে টিকিয়ে রাখা যায় না। কারণ, অভাব যখন আসে দরজায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
৬. অক্সিজেন ছাড়া কয়েক মুহূর্ত বাঁচা যায়, জল ছাড়া কয়েকদিন, খাবার ছাড়া এক - দু মাস। কিন্তু আশা ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না। যতো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক না কেন, মানুষ "ভালো" কিছু ঘটবে এই আশা নিয়েই বেঁচে থাকে। সব স্বপ্ন-আশা হারিয়ে গেলে মানুষ আত্মহত্যা করে। ( আত্মহত্যা করা উচিত নয়, কেউ কোনোদিন আত্মহত্যা করার কথা ভাবার আগে, অন্যের সাথে আলোচনা করুন, দেখবেন হাজার পথ বেরিয়ে আসবে)।
….hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies. (The Shawshank Redemption)
৭. যে ঘটনাটি আপনার কপালের দূর্ভাগ্য ভাবছেন, হয়তো সেটিই আপনার জীবনের সবথেকে সৌভাগ্যের। আপনি শুধু এই মুহূর্তে বুঝতে পারছেন না।
৮. "দুঃখ-কষ্ট হীন জীবন" বলতে কিছু হয় না । জীবন সমস্যাবহুল। যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হলো, আপনি কিভাবে সমস্যার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছেন।
৯. কেরিয়ারের গুরুত্ব বিয়ের থেকে অনেক বেশি। এটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।
১০. এটা একটু অদ্ভুত, কিন্তু না বলে থাকতে পারলাম না। বিয়ের অতিরিক্ত অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা আর জাঁকজমক বজায় রাখতে গিয়ে ব্যাংক থেকে এতো বেশি লোন নেবেন না, যাতে পরের ১০ বছর ধরে সেটা আপনাকে শোধ করতে হয়।