. ছোটবেলায় রূপকথার গল্প শুনতাম, গল্পের শেষে লেখা থাকতো, "তারপর তারা একসাথে চিরসুখী হয়ে থাকতে লাগলো(or then they lived happily ever after.)।" এটা হলো গিয়ে ছোটবেলায় শেখা সবথেকে বড়ো ভাঁওতা। কারণ আপনার জীবনে হঠাৎ কোনো মুহূর্ত আসবেনা, যে সেই মুহূর্তের পর থেকে আপনি চিরসুখী হয়ে যাবেন।
২. "একদিন সব ঠিক হয়ে যাবে"। এই কথাটাও ভুল। সবকিছু একসাথে কোনোদিনই ঠিক হবে না। তবে হ্যাঁ, যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সমস্যার সমাধান হবে, অবস্থার পরিবর্তন হবে। কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে না। যখন আজকের সমস্যা গুলো থাকবে না, তখন কিছু নতুন সমস্যা তৈরী হবে।
৩. "এখন যে সমস্যার মধ্যে যাচ্ছেন, সেটাই আপনার জীবনের সব থেকে বড় সমস্যা"। কথাটা আংশিক সত্য। যখন আপনি সমস্যাতে পড়েছেন, হতে পারে ততদিন অবধি সেটা আপনার জীবনের সবথেকে বড়ো সমস্যা। কিন্তু বিশ্বাস করুন, জীবন আপনার সামনে আরো অনেক বড়ো বড়ো সমস্যা নিয়ে দাঁড়িয়ে আছে।
৪. লোকে যতোই বলুক, টাকাই সবকিছু নয়- তারমানে এই নয় যে টাকার সাথে শান্তির, সুখের কোনো সম্পর্ক নেই। বাঁচতে গেলে, সুখে-শান্তিতে থাকতে গেলে টাকার দরকার। বড়লোক হওয়ার আগে দার্শনিক হওয়া ভালো না। টাকা আয় করুন। জমিয়ে রাখুন।
৫. সংসার শুধুমাত্র ভালোবাসা দিয়ে টিকিয়ে রাখা যায় না। কারণ, অভাব যখন আসে দরজায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
৬. অক্সিজেন ছাড়া কয়েক মুহূর্ত বাঁচা যায়, জল ছাড়া কয়েকদিন, খাবার ছাড়া এক - দু মাস। কিন্তু আশা ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না। যতো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক না কেন, মানুষ "ভালো" কিছু ঘটবে এই আশা নিয়েই বেঁচে থাকে। সব স্বপ্ন-আশা হারিয়ে গেলে মানুষ আত্মহত্যা করে। ( আত্মহত্যা করা উচিত নয়, কেউ কোনোদিন আত্মহত্যা করার কথা ভাবার আগে, অন্যের সাথে আলোচনা করুন, দেখবেন হাজার পথ বেরিয়ে আসবে)।
….hope is a good thing, maybe the best of things, and no good thing ever dies. (The Shawshank Redemption)
৭. যে ঘটনাটি আপনার কপালের দূর্ভাগ্য ভাবছেন, হয়তো সেটিই আপনার জীবনের সবথেকে সৌভাগ্যের। আপনি শুধু এই মুহূর্তে বুঝতে পারছেন না।
৮. "দুঃখ-কষ্ট হীন জীবন" বলতে কিছু হয় না । জীবন সমস্যাবহুল। যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হলো, আপনি কিভাবে সমস্যার সাথে লড়াই করে এগিয়ে যাচ্ছেন।
৯. কেরিয়ারের গুরুত্ব বিয়ের থেকে অনেক বেশি। এটা ছেলে বা মেয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।
১০. এটা একটু অদ্ভুত, কিন্তু না বলে থাকতে পারলাম না। বিয়ের অতিরিক্ত অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা আর জাঁকজমক বজায় রাখতে গিয়ে ব্যাংক থেকে এতো বেশি লোন নেবেন না, যাতে পরের ১০ বছর ধরে সেটা আপনাকে শোধ করতে হয়।
No comments:
Post a Comment